সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

খাগড়াছড়িতে ভোট দিলেন ৬৭ বছরের দৃষ্টি শক্তিহীন শিরাজ আহমদ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১২, | ১০:১৮:৪৬ |
দৃষ্টি শক্তিহীন হওয়া সত্ত্বেও ভোটাধিকার প্রয়োগ করেছেন শিরাজ আহমদ (৬৭)। তিনি খাগড়াছড়ি শহরের ইসলামপুর এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার(১২ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হয়ে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেন। শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা হয়ে দাঁড়ায়নি তার গণতান্ত্রিক অধিকার পালনে।

ভোট দিতে পেরে সন্তোষ ও আনন্দ প্রকাশ করে শিরাজ আহমদ বলেন, নাগরিক হিসেবে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে তিনি গর্বিত। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে এসেছেন তিনি। 

খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার মো. মজিবুর রহমান খান বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ভোটারদেরকে তাদের পরিবারের প্রাপ্তবয়স্ক একজন ভোট দিতে সহযোগিতা করছেন। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..