সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ভোট কেন্দ্রের সামনে থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১১, | ১৮:২৮:৩০ |
কুষ্টিয়ার কুমারখালীতে একটি ভোট কেন্দ্রের সামনে ক্ষেত থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পশ্চিম পাশে ক্ষেত থেকে এসব উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় রাজমিস্ত্রী ফরিদ খান সকালে বানিয়াকান্দী সরকারি স্কুল সংলগ্ন বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিসের পাশে মতিন মাস্টারের ঘাস ক্ষেতের মধ্যে প্রকৃতির ডাকে সারা দিতে গিয়ে দেখেন দুটি বাজারের ব্যাগ মুখ বাঁধা অবস্থা পড়ে রয়েছে। বিষয়টি সন্দেহ হলে তিনি স্থানীয়দের খবর দেন। স্থানীয়রা পুলিশে খবর দিলে সেনাবাহিনী, র‌্যাব সদস্যসহ প্রশাসনের কর্মকর্তারা ছুটে আসেন। পরে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।  

প্রতক্ষ্যদর্শী ফরিদ খান বলেন, বেলা সাড়ে ১১টার দিকে ওই অফিসের পাশে  গিয়ে দেখি ওখানে দুইটা বাজারের ব্যাগ বাঁধা রয়েছে। এটা দেখে আমি বাজারের লোকজনদের খবর দেই। পরে তারা পুলিশকে জানায়।

এদিকে, ভোটের আগের দিন কেন্দ্রের পাশ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করায় আতঙ্কিত এলাকাবাসী।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে বানিয়াকান্দি ভোট কেন্দ্রের সামনে থেকে দুইটি ব্যাগ থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় পরীক্ষা-নিরীক্ষার জন্য থানায় আনা হয়েছে বস্তুগুলো। কারা এ ঘটনা ঘটিয়েছে তাদের শনাক্তে চেষ্টা চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..