গুরুদাসপুরে কৃষকের বাড়িতে রাতে আগুন, মা-শিশুপুত্রের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৯, | ১০:৩২:৫৪ |
নাটোরের গুরুদাসপুরে এক কৃষকের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নারী ও তার এক বছরের শিশুকন্যা নিহত হয়েছে। আগুনে বাড়ির চারটি ঘর ও লাগোয়া একটি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১২টি ছাগলের মৃত্যু হয়েছে।

রবিবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকার কৃষক মো. রান্টুর স্ত্রী আতিয়া বেগম (২৮) এবং তাদের এক বছর বয়সী মেয়ে রওজা।

অগ্নিকাণ্ডে রান্টুর মা মর্জিনা বেগম গুরুতর দগ্ধ হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, আগুনে মোট চারটি ঘর, বসতবাড়ির আসবাবপত্র এবং পাশের একটি মুদি দোকান পুড়ে যায়। এছাড়া অগ্নিকাণ্ডে ১২টি ছাগল মারা গেছে।

গুরুদাসপুর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. আতাউর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..