সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

আমরা নারী সহায়তা কেন্দ্র গড়ে তুলব: জুবাইদা রহমান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৮, | ২০:৩৩:৪৫ |

আমরা নারী সহায়তা কেন্দ্র গড়ে তুলব বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

তিনি বলেন, ‘বাংলাদেশে ৫১ শতাংশ নারী। দেশ গঠনে তাই তাদের অংশগ্রহণ অপরিহার্য। দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে আমরা আজ সবাই নিজ নিজ ক্ষেত্রে অবদানের মাধ্যমে বাংলাদেশের নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে চেষ্টা করতে পারি। দেশের উন্নয়ন নারীর ক্ষমতায়ন ছাড়া অসম্ভব।’

রবিবার (৮ ফেব্রুয়ারি) গুলশান লেক পার্কে গুলশান বনানী বারিধারা সোসাইটির নারী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

এ সময় আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও তারেক রহমানের মেয়ে জাইমা রহমানও উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘উদ্যোক্তা নারীদের আর্থিক ও দক্ষতা সহায়তা প্রদান করব এবং আনুষ্ঠানিক অর্থনৈতিক খাতে নারী কর্মসংস্থান বৃদ্ধি করব। সুপরিকল্পিত রাজনৈতিক পরিকল্পনার মাধ্যমে অবশ্যই এসব সমস্যার সমাধান করা সম্ভব।’

জুবাইদা বলেন, ‘আমাদের পরিকল্পনার মধ্যে আছে প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদভাবে সন্তান জন্ম দেওয়ার ব্যবস্থা থাকবে। মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবার দিকে বিশেষ খেয়াল রাখা হবে।’

নারী শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা বলতে চাই, বিনামূল্যে শিক্ষা সম্প্রসারণ করা হবে এবং মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা নিশ্চিত করা হবে। কোনো কন্যাশিশু আর মন খারাপ করে থাকবে না কখন তার স্বপ্নগুলো ভেঙে যায়।’

তিনি বলেন, ‘আজ মনে পড়ে যায় সেই সব কর্মজীবী নারীদের কথা, কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের কথা, যাদের সবসময় শিকার হতে হয় অস্বস্তিকর ও অন্যায় আচরণের। তারা স্বস্তিতে যাতায়াত করতে পারে না। হাজারো, লক্ষ গার্মেন্টস কর্মী বোন রয়েছেন, যাদের রাতের অন্ধকারে চলাচলে নেই নিরাপত্তা। তারাও চায় সবেতন মাতৃত্বকালীন ছুটি। আমরা নিশ্চিত করতে চাই তাদের ছয় মাসের সবেতন মাতৃত্বকালীন ছুটি। আমরা নিশ্চিত করতে চাই তাদের নিরাপত্তা, যাতায়াত ব্যবস্থা ও নিরাপদ আবাসস্থল।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..