আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৮, | ১১:৩৬:৫৬ |
ফরাসি তারকা স্ট্রাইকার করিম বেনজেমা সৌদি প্রো লিগের নতুন ক্লাব আল হিলালকে ‘এশিয়ার রিয়াল মাদ্রিদ’ বলে উল্লেখ করেছেন। নতুন ক্লাবে যোগ দিয়ে তিনি জানান, তার প্রধান লক্ষ্য হচ্ছে দলকে আরও শিরোপা এনে দেওয়া।

আল ইত্তিহাদের সঙ্গে চুক্তি নবায়ন না করে গত সপ্তাহে লিগের শীর্ষে থাকা আল হিলালে যোগ দেন ২০২২ সালের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। নতুন ক্লাবে প্রথম অনুশীলনের পর ক্লাবের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে বেনজেমা বলেন, ‘আমি এখানে এসে খুবই খুশি। কোচ ও সতীর্থদের সঙ্গে প্রথম অনুশীলনের পর ভালো লাগছে। এটি একটি বড় ক্লাব, তাদের সমৃদ্ধ ইতিহাস আছে এবং অনেক ট্রফি জিতেছে।’

আল হিলালের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘এই দলটি এশিয়ার রিয়াল মাদ্রিদের মতো। সবকিছুই ভালো- সমর্থক, খেলোয়াড়, খেলার মান এবং জয়ের মানসিকতা।’

সূত্র মতে, আল ইত্তিহাদের দেওয়া নতুন চুক্তির প্রস্তাবে অসম্মানিত বোধ করেছিলেন ৩৮ বছর বয়সী বেনজেমা। ইউরোপের কয়েকটি ক্লাব থেকে প্রস্তাব পেলেও শেষ পর্যন্ত সৌদি আরবেই থাকার সিদ্ধান্ত নেন তিনি। ২০৩০ সাল পর্যন্ত তার ইমেজ রাইটস চুক্তিও এই সিদ্ধান্তে ভূমিকা রেখেছে।



এদিকে বেনজেমার আল হিলালে যোগ দেওয়ার খবরে তার সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ ও আল নাসরের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো অসন্তুষ্ট হয়েছেন বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) আল নাসরের তুলনায় আল হিলালকে বেশি সুবিধা দিচ্ছে।

গত মৌসুমে আল ইত্তিহাদের হয়ে লিগ ও কিংস কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বেনজেমা নতুন চ্যালেঞ্জ নিয়েও আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘আমার লক্ষ্য পরিষ্কার। আমি কঠোর পরিশ্রম করব, মাঠে সর্বোচ্চটা দেব এবং দলকে ট্রফি জিততে সাহায্য করব। আমাদের ভালো দল ও দারুণ সমর্থক আছে। ইনশাআল্লাহ, আমরা একসঙ্গে সফল হব।’

রিয়াল মাদ্রিদের হয়ে চারটি লা লিগা, তিনটি কোপা দেল রে এবং পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ২৫টি ট্রফি জয়ের পর ২০২৩ সালে সৌদি আরবে যোগ দেন বেনজেমা। চলতি মৌসুমে লিগে ১৪ ম্যাচে ৮টি গোল করেছেন তিনি।

আল হিলালের জার্সিতে বৃহস্পতিবার আল ওখদুদের বিপক্ষে লিগ ম্যাচে অভিষেকেই অবশ্য হ্যাটট্রিক করেন করিম বেনজেমা। তার দল জয় পেয়েছে ৬-০ গোলের ব্যবধানে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...