প্রতিটি দিন সময়ের নদীতে হারিয়ে যায়, কিন্তু কিছুদিন রয়ে যায় স্মৃতির পাতায়, ইতিহাসের পাতায়। এসব দিনেই ঘটে যায় কিছু যুগান্তকারী ঘটনা—মানবসভ্যতার অগ্রযাত্রা, প্রথম আবিষ্কার, বিপ্লব কিংবা বেদনাবিধুর মুহূর্ত।
আজ শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬। ইতিহাসের পাতায় এই দিনটির রয়েছে বিশেষ গুরুত্ব।
শতাব্দীর পর শতাব্দী ধরে নানা দেশে, নানা প্রান্তে এই দিনে ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা, যা আজও আমাদের ভাবায়, শিক্ষা দেয় এবং ইতিহাসকে বুঝতে সহায়তা করে।
চলুন, ফিরে দেখি ৬ ফেব্রুয়ারি ক্যালেন্ডারে খোদাই হয়ে থাকা কিছু গুরুত্বপূর্ণ ঘটনার দিকে—
১৭৮৮ - ম্যাসাচুসেটকে মার্কিন যুক্তরাস্ট্রের ষষ্ঠ রাজ্য হিসেবে ঘোষণা করা হয়।
১৮৪০- ওয়াইটাঙ্গি চুক্তির মাধ্যমে ব্রিটিশ কলোনি হিসাবে নিউজিল্যান্ডের আত্মপ্রকাশ।
১৯১৮ - ত্রিশ বছর বয়স্ক ব্রিটিশ নারীরা ভোটাধিকার লাভ করে।
১৯৩২ - কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে বিপ্লবী বীণা দাস গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে গুলি করেন।
১৯৫৮ - এই দিনে মিউনিখ বিমান দুর্ঘটনা সংগঠিত হয়েছিল, যাতে ৮ জন ম্যানচেস্টার ইউনাইটেড খেলোয়াড়সহ ২৩ জন যাত্রী মৃত্যুবরণ করেন।
১৯৭২ - বাংলাদেশ মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম কলকাতায় আসেন এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তদনীন্তন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী’র সঙ্গে একটি জনসভায় ভাষণ দেন।
১৯৯১ - কলকাতায় অবস্থিত এশিয়ার প্রাচীনতম ফটো স্টুডিও বার্ন অ্যান্ড শেফার্ড ভষ্মীভূত হয়।
১৯৯৭ - বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে কণিকা বন্দ্যোপাধ্যায়, লতা মঙ্গেশকর, নীরদচন্দ্র চৌধুরী, সুখময় ভট্টাচার্য, কোটা শিবরাম করন্থ, এলিজাবেথ ব্রুনার ও ই. সি. জি. সুদর্শন একযোগে ‘দেশিকোত্তম’ সম্মানে ভূষিত হন।
১৯৯৮ - ওয়াসিংটন ন্যাশনাল এয়ারপোর্ট এর নতুন নাম করে রোনাল্ড রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্ট নামকরণ করা হয়।
২০০০ - দ্বিতীয় চেচেন যুদ্ধ: রাশিয়া কর্তৃক গ্রোজনি ও চেচনিয়া দখল হয়।
সূত্র : উইকিপিডিয়া
এ জাতীয় আরো খবর..