✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

রটারড্যামে মাকে নিয়ে আবেগপ্রবণ জাকিয়া বারী মম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৫, | ১৭:৩১:২০ |
দুই দশক ধরে চলচ্চিত্র অঙ্গনে জাকিয়া বারী মম তার আবেদনময়ী ও দক্ষ অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। পর্দায় তার শক্তিশালী উপস্থিতির জন্য দর্শকসহ ইন্ড্রাস্টির সহকর্মীদের কাছেও বেশ প্রশংসিত তিনি। তার অভিনীত ‘মাস্টার’ রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিগ স্ক্রিন কম্পিটিশন বিভাগে জায়গা করে নিয়েছে।
রেজওয়ান শাহরিয়ার সুমিতের সিনেমা ‘মাস্টার’। প্রিমিয়ার উপলক্ষে সিনেমাটির টিম রয়েছে রটারড্যামে।
‘নিজের সময়ে মনে পড়ে আম্মাকে আর দেশকে’

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নেদারল্যান্ড থেকে একগুচ্ছ ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় মাকে নিয়ে আবেগঘন এক পোস্ট করেন জাকিয়া বারী মম।
তিনি লেখেন, ‘প্রফেসর আয়েশা আকতার, আম্মা। যার স্বপ্নের পথে হাঁটছি আমি। অনেকবার পরীক্ষা-হলে প্রশ্ন কমন পড়তো না, তখন শুধু মনে হতো আম্মার বকা। ইশ! বকা শুনে আর একটু মন দিয়ে পড়লেই কমন পড়ে যেত সব। তখন খুব কান্না পেত।’



সাফল্যের সময় মাকে কাছে না পাওয়ার আক্ষেপ নিয়ে লেখেন, ‘ছোটবেলা থেকে দেশ কে নিয়ে অনেকবার বিদেশ গিয়েছি, নাচে-অভিনয়ে। এবার ‘মাস্টার’ নিয়ে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে। সত্যি এমনই যে, নিজের পাশে মানুষ কম মানুষকে পায় বাস্তবতায়। আর আমার নিজের সময়ে মনে পড়ে আম্মাকে আর নিজের দেশ কে।

সিনেমার চিত্রনাট্যে সুমিত তুলে ধরেছেন বাংলাদেশের স্থানীয় রাজনীতিতে জড়িয়ে পড়া এক শিক্ষক জাহিরের উত্থানের গল্প।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..