✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

খুব কাছের একজন মারা গেছেন : কেয়া পায়েল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৫, | ১১:৫৭:১৫ |
ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। অনবদ্য অভিনয় আর সাবলীল উপস্থাপনার মাধ্যমে খুব অল্প সময়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই গ্ল্যামার কন্যা। পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনুসারীদের সঙ্গে বেশ নিয়মিত যোগাযোগ রাখেন। তবে এবার কোনো নতুন কাজের খবর নয়, বরং মন খারাপ করা এক বার্তা নিয়ে হাজির হলেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্টে কেয়া পায়েল জানিয়েছেন, তিনি তার খুব কাছের একজনকে হারিয়েছেন। তবে সেই প্রিয় মানুষটি আসলে কে, তার পরিচয় খোলাসা করেননি তিনি।

ফেসবুকে দেওয়া ওই পোস্টে কেয়া পায়েল লিখেছেন, ‘খুব কাছের একজন মারা গেছেন। সবাই তার জন্য দোয়া করবেন, জীবন যেখানে যেমন।’

অভিনেত্রীর এমন রহস্যময় অথচ শোকাতুর পোস্টের নিচে ভক্ত-অনুরাগীদের মন্তব্যের ঢল নেমেছে।

প্রিয় তারকার এমন দুঃসময়ে সমবেদনা জানিয়েছেন অনেকেই। একজন নেটিজেন লিখেছেন, ‘আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুক।’ তবে নাম প্রকাশ না করায় কেউ কেউ আবার খানিকটা বিভ্রান্ত। আরেকজন মন্তব্যকারী কিছুটা বিস্ময় প্রকাশ করে লিখেছেন, ‘আন্দাজে কার জন্য দোয়া করব?’ 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..