বয়স হয়ে গেছে বলে বিয়ে করতে চাই না : সাফা কবির

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৪, | ২৩:৩৩:১৩ |
‘কবে বিয়ে করছেন?’—এই প্রশ্নের মুখোমুখি তাঁকে বারবারই হতে হয়। তবে এ বিষয়ে নিজের অবস্থান একেবারে স্পষ্ট করে দিয়েছেন সাফা কবির। সমসাময়িক অনেক সহশিল্পী ও বন্ধুবান্ধবের বিয়ে হয়ে গেলেও এখনই বিয়ে নিয়ে কোনো তাড়াহুড়া নেই বলে জানালেন অভিনেত্রী। 

সাফা কবির জানান, তাঁর পরিবার থেকে বিয়ে নিয়ে কোনো ধরনের চাপ নেই।


বরং ছোটবেলা থেকেই বাবা-মা তাঁকে নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিয়েছেন। 
অভিনেত্রীর ভাষায়, ‘আমার পরিবার থেকে কোনো তাড়াহুড়া নেই। আব্বু-আম্মু সব সময় আমাকে নিজের মতো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিয়েছেন। তাঁরা চাইলে চিকিৎসক বা প্রকৌশলী হওয়ার প্রত্যাশা করতে পারতেন, কিন্তু তাঁদের কথা ছিল—যেটা মন চায় সেটাই করো, ভালো থাকো।

অভিনয়ে আসার সময় সমাজ ও আশপাশের মানুষের নানা মন্তব্য শুনতে হলেও বাবা-মা সব সময় তাঁর পাশে ছিলেন বলেও জানান সাফা। 

বলেন, ‘অনেক কথা শুনতে হয়েছে, আম্মু-আব্বুকেও শুনতে হয়েছে। কিন্তু তাঁরা সব সময় বলেছেন—সাফা যেটা চাইবে সেটাই হবে। তাঁরা তাঁদের মেয়েকে নিয়ে খুশি, আর আমার বিয়ে নিয়েও কোনো চাপ দেন না।

বিয়ে নিয়ে নিজের ভাবনাও স্পষ্ট করে তুলে ধরেন অভিনেত্রী। তাঁর মতে, বয়স বা সামাজিক চাপের কারণে বিয়ে করার কোনো মানে নেই।

‘আমি এই কারণে বিয়ে করতে চাই না যে আমার বয়স হয়ে গেছে বা সবাই বিয়ে করে ফেলেছে। মানুষ কী বলবে, সে জন্য বিয়ে নয়। হুটহাট বিয়ে করে কিছুদিন পর ভেঙে যাওয়ার চেয়ে আস্থার সঙ্গে বিয়ে করাটাই বেশি গুরুত্বপূর্ণ।’ বলেন তিনি।


সাফা আরো জানান, তিনি এমন একজন মানুষের অপেক্ষায় আছেন, যার সঙ্গে সারাজীবন দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই থাকা যাবে। আপাতত তেমন কাউকে এখনো খুঁজে পাননি বলেও স্বীকার করেন অভিনেত্রী। 

‘দোয়া করি, আল্লাহ একজন ভালো মানুষ দেবেন। আমার বিশ্বাস আছে,’ যোগ করেন তিনি।

ভবিষ্যৎ জীবনসঙ্গী কেমন হবেন—সে প্রসঙ্গে সাফার বক্তব্য, চেহারা বা বাহ্যিক সৌন্দর্য তাঁর কাছে মুখ্য নয়।

‘খুব সুদর্শন বা অসাধারণ হতে হবে—এমন কোনো শর্ত নেই। ভালো মানুষ মানে, যে মন থেকে ভালো, সৎ, স্বচ্ছ, যত্নশীল, বোঝাপড়াসম্পন্ন ও সহযোগিতাপরায়ণ। যার সঙ্গে জীবনটা আরাম করে কাটানো যাবে,’ বলেন সাফা কবির।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...