সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

চোরাই পথে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না : জামায়াত আমির

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৩, | ১৭:২০:৪৮ |
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘অতীত নিয়ে যারা কামড়াকামড়ি করবে তারা পেছনেই থাকবে। ১৩ তারিখ থেকে নতুন দিন শুরু হবে, ইনশাআল্লাহ। চোরাই পথে নির্বাচনে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না।’  

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদীতে ১১-দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘এই দেশের মানুষ পরিবর্তন চায়। বেকারদের ভাতা নয়, আমরা প্রশিক্ষণ দিয়ে দক্ষ করব। কিশোরগঞ্জ শিল্পভিত্তিক জেলা নয়, এটি একটি কৃষিনির্ভর জেলা। তাই কৃষিকে কেন্দ্র করেই উন্নয়নের পরিকল্পনা নিতে হবে। আমরা কথা দিচ্ছি, ইনশাআল্লাহ কৃষিকে শিল্পে পরিণত করব।’

শফিকুর রহমান বলেন, ‘অনেকে প্রশ্ন করতে পারেন—এত টাকা কোথায় পাওয়া যাবে। দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করা হয়েছে, সেই অর্থ ফেরত আনা গেলে উন্নয়ন সম্ভব।’

তিনি আরো বলেন, ‘এখন আর কোনো দুর্বৃত্ত কারো ভোটে হাত দিতে পারবে না।
কেউ কোনো ক্ষতি করতে এলে তাকে ছাড় দেওয়া হবে না। ভোটাধিকার প্রয়োগে কোনো ধরনের বাধা বা অনিয়ম মেনে নেওয়া হবে না।’

দেশের পরিবর্তনের কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘জাতি পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের পথেই দেশ এগিয়ে যাচ্ছে। জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।’

তিনি বলেন, ‘অনেকে বলেন ক্ষমতায় গেলে জামায়াতের সরকার হবে বা ইসলামী দলের সরকার হবে। আমরা জামায়াতের সরকার চাই না, আমরা ১৮ কোটি মানুষের সরকার চাই।’ 

জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে জনসভায় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দসহ ৫টি আসনের প্রার্থীরা বক্তব্য রাখেন। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..