সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রান্সপোর্ট কর্মচারী আহত, লুট ৯০ হাজার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৩, | ১৪:২৮:২৮ |
রাজধানীর শ্যামপুরের খন্দকার রোডে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. গোলাম কিবরিয়া (৪৫) নামে এক ট্রান্সপোর্ট কর্মচারী আহত হয়েছেন। এসময় ছিনতাইকারীরা তার কাছে থাকা ৯০ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোরের দিকে শ্যামপুর খন্দকার রোডের শেখ কামাল স্কুলের সামনে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আহত গোলাম কিবরিয়ার সহকর্মী মেহেদী হাসান বলেন, কিবরিয়া বংশাল শাখার বোরাক ট্রান্সপোর্টের কর্মচারী। তিনি শ্যামপুরের আলীবাগ এলাকায় থাকেন। গত রাতে চট্টগ্রাম থেকে ট্রান্সপোর্টের মালামাল নিয়ে ঢাকায় আসেন। পরে মালামাল আনলোড করে গাড়ি ভাড়া পরিশোধ শেষে রিকশায় করে বাড়ি ফিরছিলেন। এসময় খন্দকার রোডের কামাল স্কুলের সামনে তিন ছিনতাইকারী তার রিকশার গতি রোধ করে। কিছু বোঝার আগেই ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে বাম হাতে আঘাত করে সঙ্গে থাকার ৯০ হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে সকাল ৬টার দিকে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রান্সপোর্ট কর্মচারী কিবরিয়া জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। আমরা বিষয়টি শ্যামপুর থানাকে অবহিত করেছি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..