সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

হাজারীবাগ থেকে তেজগাঁও কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০১, | ১৬:৩৩:৩৯ |
রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে দ্বীন ইসলাম ইমন (২১) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি তেজগাঁও কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকালের দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

মৃত দ্বীন ইসলাম ইমন বরগুনা জেলার সদর থানার আব্দুল হাকিমের ছেলে ছিল। তিনি হাজারীবাগ থানার ঝিগাতলার নতুন রাস্তায় ৪১/২৪ নম্বর বাসায় ভাড়া থাকতেন।


বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহাদাত হোসেন। তিনি জানান, শনিবার (৩১ জানুয়ারি) মধ্যরাতে ৯৯৯ নম্বরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে দরজা ভেঙে ওই শিক্ষার্থীর ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি সে হতাশাগ্রস্ত ছিল এবং একটি নারীর সঙ্গে তার সম্পর্ক ছিল। সে তেজগাঁও কলেজ অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। এই ঘটনায় হাজারীবাগ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..