সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

দিল্লিতে তীব্র পানির সংকট, বিপাকে কয়েক লাখ বাসিন্দা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০১, | ১৪:১৩:৫৭ |
ভারতের রাজধানী দিল্লিতে যমুনা নদীর পানিতে মাত্রাতিরিক্ত অ্যামোনিয়া ও শিল্পবর্জ্যের কারণে ভয়াবহ পানি সংকট দেখা দিয়েছে। গত কয়েকদিন ধরে শহরের লাখ লাখ মানুষ পানির অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। কোথাও পানি সরবরাহ বন্ধ, আবার কোথাও কল দিয়ে আসছে দুর্গন্ধযুক্ত কালো পানি।

দিল্লি পানি বোর্ড জানিয়েছে, যমুনা নদীতে অ্যামোনিয়ার মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছে যাওয়ায় শহরের ৯টি প্রধান পানি শোধনাগারের মধ্যে ৬টিই সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে।


এর ফলে অন্তত ৪৩টি এলাকার প্রায় ২০ লাখ মানুষ সরাসরি পানি সংকটে পড়েছেন। দিল্লির পানির প্রায় ৪০ শতাংশই আসে যমুনা থেকে, অথচ এই নদীর দূষণের ৭৬ শতাংশই ঘটে দিল্লির সীমানায়।
উত্তর-পশ্চিম দিল্লির বাসিন্দাদের অবস্থা সবচেয়ে করুণ। শর্মা এনক্লেভের ৫৫ বছর বয়সী রবীন্দর কুমার জানান, তিন দিনে মাত্র এক ঘণ্টার জন্য পানি আসে, যা অত্যন্ত নোংরা ও ব্যবহারের অনুপযোগী।


শশী বালা নামের এক বৃদ্ধা জানান, বাধ্য হয়ে দূষিত পানি দিয়ে কাপড় ধোয়ার ফলে তার ত্বকে চর্মরোগ দেখা দিয়েছে। অনেকেরই বোতলজাত পানি কিনে খাওয়ার সামর্থ্য নেই।
সংকটের মূল কারণ হিসেবে রয়েছে শিল্পকারখানার বিষাক্ত বর্জ্য, নদীর পানিতে ভেসে থাকা বিষাক্ত সাদা ফেনা ও অপরিকল্পিত নগরায়ণ। দিল্লি পানি বোর্ড এই সংকটের জন্য অবৈধ সংযোগ ও বুস্টার পাম্পকে দায়ী করলেও পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে।


সরকার জানিয়েছে, ২০২৮ সালের মধ্যে পয়ঃনিষ্কাশন পরিশোধন ক্ষমতা দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে। তবে ১৯৯৩ সাল থেকে যমুনা অ্যাকশন প্ল্যানে বিপুল অর্থ ব্যয় হলেও নদীর অবস্থার তেমন উন্নতি হয়নি।
সূত্র : সিএনএন

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..