সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ইরানের হুমকি

আঙুল ট্রিগারে, তাৎক্ষণিকভাবে পাল্টা হামলা চালানো হবে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২৯, | ১১:৩৫:২২ |
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা চালানোর হুমকি দিয়েছেন। এর জবাবে ইরান বলেছে যে কোনো ধরনের হামলা হলে তাৎক্ষণিকভাবে পাল্টা হামলা চালানো হবে। গতকাল বুধবার (২৮ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান ইরানের দিকে তাদের যুদ্ধজাহাজের বিশাল নৌবহর আসছে। সময় কম জানিয়ে ট্রাম্প হুমকি দেন, দ্রুত ইরানকে চুক্তি করতে হবে। নয়ত বড় হামলা চালানো হবে।

ট্রাম্পের হুমকির পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বিবৃতিতে বলেছেন, “আমাদের সাহসী সশস্ত্র বাহিনী প্রস্তুত— তাদের আঙুল ট্রিগারে—  আমাদের স্থল, আকাশ এবং সাগরে যে কোনো হামলার জবাব তাৎক্ষণিক এবং শক্তিশালীভাবে দেওয়া হবে।”

আরাগচি বলেছেন, গত বছরের জুনে দখলদার ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে তারা মূল্যবান শিক্ষা নিয়েছেন। যারমাধ্যমে তারা আরও ক্ষিপ্র এবং দ্রুত গতিতে জবাব দিতে পারবেন।

সূত্র: আলজাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..