সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

সৌদি আরবজুড়ে বয়ে যাচ্ছে শৈত্য প্রবাহ, তাপমাত্রা মাইনাসে নামার পূর্বাভাস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১৫, | ০০:৩০:১৯ |
মধ্যপ্রাচ্যের মরু আবহাওয়ার দেশ সৌদি আরবের প্রায় সব এলাকায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এক পূর্বাভাসে দেশটির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি (এনসিএম) জানিয়েছে, শিগগিরই আবহাওয়া পরিস্থিতির উন্নতির সম্ভাবনা নেই এবং সামনের দিনে তাপমাত্রা শূণ্যের নিচে নামতে পারে।

সৌদির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)-কে এনসিএমের মুখপাত্র হুসেইন আল কাহতানি বলেছেন, আজ থেকে পুরো সৌদি আরবে শৈত্য প্রবাহ শুরু হয়েছে। এই প্রবাহ অন্তত আগামী শনিবার পর্যন্ত থাকবে এবং এই সময়সীমার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রি থেকে মাইনাস এক ডিগ্রির মধ্যে থাকবে।

সৌদির তাবুক, আল জৌফ, উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকা, হাইল এবং মদিন প্রদেশের উত্তরাঞ্চলে ঠান্ডা বেশি পড়তে পারে। এছাড়া আল কাসিম, রাজধানী রিয়াদের উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলীয় প্রদেশ। এসব অঞ্চলে তাপমাত্রা ৪ ডিগ্রি থেকে ১ ডিগ্রির মধ্যে থাকবে বলে বলে জানিয়েছেন হুসেইন আল কাহতানি।

“দেশজুড়ে অন্তত এক সপ্তাহ শৈত্য প্রবাহ থাকবে। তারপর এটি দক্ষিণ দিকে অগ্রসর হবে। এ শৈত্যপ্রবাহের জেরে হঠাৎ করেই তাপমাত্রা নামতে শুরু করেছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জনগণকে শীত বিষয়ক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হচ্ছে”, এসপিএকে বলেন আল কাহতানি।

প্রসঙ্গত, মরু আবহাওয়ার দেশ সৌদি আরবে প্রায় সারা বছরই গরম থাকে। শীতের সময়ে দেশটিতে গরম কমলেও তাপামাত্রা এই পরিমাণ নেমে যাওয়ার ঘটনা বিরল।

সূত্র : গালফ নিউজ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..