সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

চলন্ত ট্রেনের সঙ্গে ভেঙে পড়া ক্রেনের ধাক্কা, নিহত ১২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১৪, | ১১:৪৭:৫২ |
থাইল্যান্ডে একটি ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। একটি নির্মাণাধীন ক্রেন ভেঙে চলন্ত একটি ট্রেনের বগির ওপর পড়লে এ দুর্ঘটনা ঘটে। বুধবার সকালে রাজধানী ব্যাংককের উত্তরে নাখোন রাতচাসিমা প্রদেশে এই দুর্ঘটনা ঘটে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

এ ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন বলে থাই পুলিশ জানিয়েছে।

 বুধবার সকালে ব্যাংকক থেকে ২৩০ কিলোমিটার (১৪৩ মাইল) উত্তর-পূর্বে নাখোন রাতচাসিমা প্রদেশের শিখিও জেলায় উবন রাতচাথানি প্রদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল ট্রেনটি।

স্থানীয় পুলিশ রয়টার্সকে জানিয়েছে, রেল প্রকল্পে কাজ করা একটি ক্রেন ভেঙে পড়ে এবং পাশ দিয়ে যাওয়া ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। ফলে ট্রেনটি লাইনচ্যুত হয়ে কিছুক্ষণের জন্য আগুন ধরে যায়। আগুন নেভানো হয়েছে এবং উদ্ধার কাজ চলছে, পুলিশ জানিয়েছে।

দুর্ঘটনার পর উদ্ধারকাজ এখনও চলছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে পরিণত ট্রেনের বগি থেকে একের পর এক মরদেহ উদ্ধার করায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনটির আসন বিন্যাস অনুযায়ী দুর্ঘটনার সময় ট্রেনটিতে ১৯৫ জন যাত্রী ও কর্মী উপস্থিত ছিলেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..