✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

মসজিদে বিস্ফোরণ: ৩৫ পরিবারকে ৫ লাখ টাকা করে সহায়তা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৯-২৪, | ১০:৩৯:৫৫ |

নারায়ণগঞ্জ শহরের ফতুল্লা থানাধীন তল্লা এলাকার সবুজবাগে বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহত ৩৫ জনের পরিবারকে ১ কোটি ৭৫ লাখ টাকা অর্থ সহায়তা প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ৩৫ পরিবারের প্রত্যেকটিকে ৫ লাখ টাকা করে নগদ সহায়তা প্রদান করেন তিনি। খবর বাসসের।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বিষয়টি জানিয়ে বলেন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে প্রধানমন্ত্রীর অনুদানের চেকগুলো ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

গত ৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজের সময় ফতুল্লা থানাধীন তল্লা এলাকার ওই মসজিদে বিস্ফোরণে প্রায় ৪০ মুসল্লি দগ্ধ হন। তাদের মধ্যে ৩৭ জনকে গুরুতর অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মোট ৩৪ জনের মৃত্যু হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..