সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

পরাজয়ের হ্যাটট্রিক রংপুরের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১২, | ১৭:২৯:৩২ |
দারুণ শুরুর পর খেই হারিয়ে ফেলেছে রংপুর রাইডার্স। বিপিএলের চলতি আসরে প্রথম পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জিতে ফুরফুরে মেজাজে থাকা দলটির এরপর টানা তিন ম্যাচে হেরেছে। 

আজ সোমবার দিনের প্রথম ম্যাচে সিলেট টাইটানসের কাছে রংপুর হেরে যায় ৬ উইকেটে। 

মাত্র ১১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনা পায় সিলেট। উদ্বোধনী জুটিতে আসে ৫৪ রান। মাত্র ২২ বলে ৩৩ রান করে আউট হন ওপেনার তৌফিক খান। আর পরের উইকেটে ব্যাট করতে নেমে ২৬ বলে ২১ রান করেন ডানহাতি ব্যাটসম্যান আরিফুল ইসলাম। এছাড়া আফিফ ১২ ও ইথান ব্রুকস ০ রানে আউট হন।

এরপর মঈন আলীকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করেন ওপেনার পারভেজ হোসেন ইমন। মাঠ ছাড়ার আগে ফিফটি তুলে নেন ইমন। অপরাজিত থাকেন ৪১ বলে ৫২ রানে। 

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে যায় রংপুর। মাত্র ৬ রানে দুই ওপেনার কাইল মায়ার্স ও তাওহীদ হৃদয় আউট হন। নাসুম আহমেদের বলে ডাক মারেন মায়ার্স। ৪ রান করে শহীদুল ইসলামের শিকার হন হৃদয়।

চারটি চার মেরে দারুণ শুরু করা লিটন ফেরেন ১২ বলে ২২ রান করে। পাওয়ার প্লেতে ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রংপুর।

১১ম ওভারে চতুর্থ উইকেট পড়লেও রান সেভাবে বাড়েনি। ১৭ রান করা ইফতিখার আহমেদ ৪০ রানের জুটি গড়ে ফিরে যান। তারপর শুরু হয় ধস। একশ রান করা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা।

১৬তম ওভারে নাসুম আহমেদের টানা দুই বলে উইকেট হারায় রংপুর। ৯৬ রানে ৯ উইকেট পড়েছিল তাদের। মাহমুদউল্লাহর ব্যাটে একশ পার করে দলটি। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ২৩ বলে চার বাউন্ডারিতে ২৯ রান করেন। রংপুরের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন খুশদিল শাহ।

মঈন আলী তার চার ওভারে মাত্র ৮ রান দিয়ে ২ উইকেট নেন। তিনটি করে পান নাসুম ও শহীদুল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..