সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ঢাকার বিপক্ষে নোয়াখালীর একাদশে বাবা-ছেলে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১১, | ১৮:৪৭:১৭ |
ক্রিকেট মাঠে বাবা ও ছেলের একসঙ্গে খেলার দৃশ্য বিরল। এবার বিপিএলে সেই বিরল ঘটনার সাক্ষী হলো মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। নোয়াখালী এক্সপ্রেসের একাদশে একই সঙ্গে জায়গা পেয়েছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি এবং তার ছেলে হাসান ইশাখিল। ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নোয়াখালীর অধিনায়ক হায়দার আলি।

টুর্নামেন্টে দুই দলই ধুঁকছে। ৭ ম্যাচে মাত্র ১ জয় নিয়ে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে অবস্থান করছে নোয়াখালী। অন্যদিকে ৬ ম্যাচে ২ জয় নিয়ে খুব একটা স্বস্তিতে নেই ঢাকা ক্যাপিটালসও। জয়ের খোঁজে মরিয়া দুই দলই।


এদিকে ঢাকা ক্যাপিটালস শিবিরে রয়েছে বড় দুঃসংবাদ। চোটের কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের পেস আক্রমণের মূল অস্ত্র তাসকিন আহমেদকে পাচ্ছে না তারা। টসের সময় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন।

ঢাকা ক্যাপিটালস: রহমানউল্লাহ গুরবাজ, আবদুল্লাহ আল মামুন, নাসির হোসেন, সাইফ হাসান, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), শামীম হোসেন, সাব্বির রহমান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ সাইফউদ্দিন, জিয়াউর রহমান শরিফি ও তাইজুল ইসলাম।

নোয়াখালী এক্সপ্রেস: শাহাদাত হোসেন দিপু, সৌম্য সরকার, হাবিবুর রহমান সোহান, হাসান ইশাখিল, জাকের আলী (উইকেটকিপার), মোহাম্মদ নবি, হায়দার আলি (অধিনায়ক), মেহেদী হাসান রানা, হাসান মাহমুদ, আবু জায়েদ রাহি ও ইহসানুল্লাহ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..