সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

গ্রোক বন্ধ করল ইন্দোনেশিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১১, | ১১:৩৯:৫৯ |
ইলন মাস্কের চ্যাটবট ‘গ্রোক’ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইন্দোনেশিয়া। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি আপত্তিকর ছবি ছড়ানোর ঝুঁকিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে ইন্দোনেশিয়া এ পদক্ষেপ নিল।

অভিযোগ উঠেছে, গ্রোক ব্যবহার করে নারীদের পোশাকহীন ছবি তৈরি করা হচ্ছে। এমনকি শিশুদের আপত্তিকর ছবি তৈরির চেষ্টার প্রমাণ মিলেছে।


ইন্দোনেশিয়ার যোগাযোগ ও ডিজিটাল মন্ত্রী মেউতিয়া হাফিদ বিবৃতিতে বলেন, ‘সম্মতিহীন এ ধরনের ডিপফেক ছবি মানবাধিকার ও নাগরিক নিরাপত্তার চরম লঙ্ঘন।’ এ বিষয়ে আলোচনার জন্য সরকার এক্স কর্মকর্তাদের তলব করেছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই প্রযুক্তির অপব্যবহারের নিন্দা জানিয়েছেন। যুক্তরাজ্যেও ‘এক্স’ নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে।

প্রযুক্তি সচিব লিজ কেন্ডাল জানান, অনলাইন নিরাপত্তা আইন না মানলে তিনি ব্রিটিশ নিয়ন্ত্রক সংস্থা অফকম-এর মাধ্যমে এক্স বন্ধের পদক্ষেপ সমর্থন করবেন। দ্য গার্ডিয়ান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..