সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

শহিদ ওসমান হাদি হত্যা: ফয়সালের ভিডিও পরীক্ষা-নিরীক্ষা করছে ডিএমপি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-০৩, | ১৬:৩৫:৫৬ |
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) শহিদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সাল করিম মাসুদের দুটি ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা করছে। শনিবার (৩ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

কমিশনার জানান, ভিডিও পরীক্ষা-নিরীক্ষা শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেয়া হবে। তবে এই মুহূর্তে তদন্তের স্বার্থে আরও কোনও মন্তব্য করেননি তিনি।

ডিএমপি কমিশনার বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ১৩তম জাতীয় সংসদ নির্বাচন বর্তমান পুলিশের প্রধান অগ্রাধিকার। জানুয়ারির শেষ সপ্তাহ থেকে নির্বাচনী প্রচার শুরু হলে জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি জানান, প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল ব্রাঞ্চ ঝুঁকি যাচাই করে গানম্যান সরবরাহ করছে। ইতিপূর্বে বেশ কয়েকজন প্রার্থী ও নির্বাচন কমিশনারকে নিরাপত্তা দেয়া হয়েছে।

ঢাকার রাজপথে ঘন ঘন অবরোধ ও জনদুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাজ্জাত আলী বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর ২০২৫ সালও উত্তাল ছিল। রাস্তা ব্লক করে সাধারণ মানুষ ও রোগীদের ভোগান্তি বেড়েছে। আমাদের এই সংস্কৃতি থেকে বেরোতে হবে।

কমিশনার আরও বলেন, পুলিশের স্বচ্ছতা বজায় রাখতে ওসি রদবদল লটারির মাধ্যমে করা হচ্ছে। এতে কিছু প্রশাসনিক অসুবিধা থাকলেও পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। তিনি দাবি করেন, বর্তমানে ঢাকার অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..