সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে ফের হাসপাতালে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৮-১৮, | ১৯:১৯:২৮ |

করোনামুক্ত হয়ে হাসপাতাল ছাড়ার তিনদিন পর আবার অসুস্থ হয়ে পড়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

প্রচণ্ড শ্বাসকষ্ট হওয়ায় সোমবার গভীর রাতে তাকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এইমস হাসপাতালে ডা. রণদীপ গুলেরিয়ার নেতৃত্বে চিকিত্‍‌সকদের একটি দল অমিত শাহের ওপর নজরদারি রাখছেন। গত শুক্রবারই করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন তিনি।

সূত্রের বরাতে খবরে বলা হয়, সোমবার রাতে অমিত শাহের রক্তচাপ খুব বেড়ে যায়। সঙ্গে ছিল প্রচণ্ড শ্বাসকষ্ট। এরপর তড়িঘড়ি তাকে এইমস-এ ভর্তি করা হয়।

হাসপাতালের পক্ষে প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, গত ৩-৪ দিন ধরে গা-হাত-পা ব্যাথায় ভুগছিলেন অমিত শাহ। ক্লান্ত বোধ করছিলেন। তবে তার কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে। কোভিড থেকে সেরে ওঠার পরবর্তী যত্ন নেয়ার জন্যই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি ভালো আছেন। হাসপাতাল থেকেই তিনি তার কাজকর্ম চালাবেন।

গত শুক্রবার অমিত শাহের টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। তবে চিকিৎসকের পরামর্শ আপাতত আরও কিছুদিন তিনি সেলফ আইসোলেশনে থাকবেন বলেও জানিয়েছিলেন তিনি।

গত ২ আগস্ট টুইট করে নিজের করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন অমিত শাহ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..