সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-১৭, | ০৫:৪২:১০ |

জুলাই আগস্টের আন্দোলনে কারফিউ জারি করে ছাত্র-জনতাকে হত্যার উসকানিসহ ৫ অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ।

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১’এ এই শুনানি হবে। কারফিউ জারি করে আন্দোলনকারীদের শেষ করে দেওয়া, গণভবনে শেখ হাসিনার সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে হত্যার উসকানি, ২৮৬টি মামলায় প্রায় সাড়ে ৪ লাখ ছাত্র-জনতাকে আসামি করাসহ ৫টি অভিযোগ।

প্রসিকিউশন তাদের বিরুদ্ধে এসব অভিযোগের বিস্তারিত তুলে ধরবেন ট্রাইব্যুনালে। এরপর, শুনানি করবেন আসামিপক্ষের আইনজীবীরা। এর আগে বিদেশি আইনজীবী নিয়োগ চেয়ে আবেদন করেন তারা। সে বিষয়েও আজ সিদ্ধান্ত আসতে পারে।

এছাড়াও, ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের মামলায়ও শুনানি হবে আজ। পলাতক জয়ের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হতে পারে। এর আগে, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

একই ট্রাইব্যুনালে, রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও দুই জনকে হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ হতে পারে আজ। এছাড়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২’এ, আবু সাঈদ হত্যা মামলা ও হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..