সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

করোনার টিকা অনুমোদনের ঘোষণা রাশিয়ার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৮-১১, | ১৭:২০:০৯ |

বিশ্বে সবার আগে করোনা ভাইরাসের টিকা অনুমোদন দিয়েছে রাশিয়া। প্রথমেই এই টিকা দেয়া হয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক মেয়েকে। মঙ্গলবার মন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফান্সেকালে এ ঘোষণা দেন পুতিন। তিনি বলেন, বিশ্বে প্রথম করোনা ভাইরাসের বিরুদ্ধে টিকার রেজিস্ট্রেশন করা হয়েছে আজ সকালে। করোনা ভাইরাসের বিরুদ্ধে ‘টেকসই রোগ প্রতিরোধ’ করার ক্ষমতা সম্বলিত প্রথম টিকা তৈরি করেছে রাশিয়া। আমার এক মেয়েকে এই টিকা দেয়া হয়েছে। আমি মনে করি, সে এ বিষয়ক পরীক্ষায় অংশ নিয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

উল্লেখ্য, সারাবিশ্বে টিকা আবিষ্কারে কাজ করে যাচ্ছেন বিজ্ঞানীদের প্রায় ২০০ গ্রুপ।

তার মধ্যে কয়েকটি টিকার হিউম্যান ট্রায়াল বা মানুষের ওপর পরীক্ষা চলছে। পরীক্ষালব্ধ তথ্য সম্পর্কে নিয়মিত বিশ্ববাসীকে অবহিত করা হচ্ছে। কিন্তু রাশিয়া আকস্মিকভাবেই টিকা আবিষ্কারের দাবি করেছে। তাদের এ টিকার পরীক্ষা সম্পর্কে বিশ্ববাসীকে বেশি কিছু জানানো হয় নি। উল্টো তারা বিশ্বে টিকা আবিষ্কারেও এক নম্বর হওয়ার ঘোষণা দেয়। স্যাটেলাইট স্পুটনিক সবার আগে মহাশূন্যে সফলতার সঙ্গে উৎক্ষেপণ করে তারা যেমন যুক্তরাষ্ট্রকে বিস্মিত করেছিল, এবার করোনার টিকা নিয়েও সেই একই রকম চমক দেখানোর ঘোষণা দিয়েছিল। তারই অংশ হিসেবে করোনার টিকা রেজিস্টার্ড করার ঘোষণা দিলেন পুতিন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..