সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

নারায়ণ চন্দ্র এমপির মেয়ের পর ছেলের হারপিক পানে মৃত্যু!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০১-২৩, | ১৬:১৪:১০ |

খুলনা জেলা প‌রিষদের প্যানেল চেয়ারম্যান অভিজিৎ চন্দ্র চন্দ হারপিক পান করে রাজধানীর স্কয়ার হাসপাতালে গতকাল সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

অভিজিৎ চন্দ্র চন্দ খুলনা-৫ আসনের সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের ছোট ছেলে।

খুলনা মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, তার শরীরে রক্তের চাপ দ্রুত কমতে থাকায় তাকে হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়।

অভিজিতের বড় ভাই এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্বজিৎ চন্দ্র চন্দ এসব তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, তার ভাই বেশ কিছুদিন ধরেই মানসিক বিকারগ্রস্ত ছিলেন। এ কারণে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন।

উল্লেখ্য এর আগে তাদের বোন জয়ন্তী রানী চন্দ ওর‌ফে বে‌বি হারপিক পানে অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এছাড়া ২০১৮ সালে জয়ন্তীর স্বামী এবং তখনকার মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দর জামাতা প্রভাস চন্দ্রকে খুলনার বকশীপাড়া এলাকায় বাসায় ঢুকে গুলি করে সন্ত্রাসীরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..