সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

শ্রীলঙ্কায় সিরিজ জয় দলের জন্য গুরুত্বপূর্ণ : নাফিস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৭, | ১৩:৩০:৩৯ |

শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয় করে আজ বৃহস্পতিবার দেশে ফিরেছে বাংলাদেশ দল। যে কারণে এই সিরিজ জয় বাড়তি উন্মাদনা যোগ করেছে টাইগারদের মাঝে।

দেশে ফেরার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে টিম ম্যানেজার নাফিস ইকবাল বলেছেন, টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ হারার পর যেভাবে তারা ঘুরে দাঁড়াল তা দুর্দান্ত, খুবই ভালো। খুব ভালো পারফরম্যান্স ছিল। আমাদের সবার আস্থা রাখতে হবে এই দলের ওপর। আমরা যদি এদেরকে সমর্থন দিই, এই দল নিয়ে ইনশাআল্লাহ অনেক দূরে যেতে পারব।

দলের আত্মবিশ্বাস ও মনোবলের ক্ষেত্রে এই জয় গুরুত্বপূর্ণ জানিয়ে তিনি বলেন, শতভাগ মোটিভেটেড এই ধরনের জয় দলের জন্য সবসময় খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলাম— দেশের জন্য, বোর্ডের জন্য, দলের জন্য খুব গুরুত্বপূর্ণ এই সিরিজ জেতা।

তবে আত্মতুষ্টিতে ভাসতে চান না নাফিস। বলেন, আমরা এক দিনের মধ্যেই আবার নতুন সিরিজ খেলব। ওইভাবেই কথা হয়েছে যে আমাদের খেলা কিন্তু শেষ হয়নি। এরকম না যে আমরা বাসায় ফিরে যাচ্ছি। কেবল আজকের দিনটা বিশ্রাম নিয়ে কালকে থেকে যে যার কাজে আবার নেমে যাবে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..