সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ঈদের ছুটিতে দেশে করোনায় মৃত্যু ও আক্রান্ত কমেছে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৮-০২, | ১৭:০৩:৫৭ |

ঈদের ছুটিতে দেশে করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে মারা গেছে ২২ জন।

এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো ৩ হাজার ১৫৪ জনের।

একই সময়ে নতুন করে ৮৮৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ২ লাখ ৪০ হাজার ৭৪৬ জন।

রবিবার দুপুরে নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৮৬ জন। এখন পর্যন্ত সব মিলিয়ে সুস্থ হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৮৩৯ জন।

বুলেটিনে বরাবরের মতো করোনা থেকে সুরক্ষিত ও সুস্থ থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডা. নাসিমা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..