সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

প্রথম জামাত সকাল ৭টায়, ছয় জামাত বায়তুল মোকাররমে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৭-৩১, | ১৪:৫৮:২৬ |

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবার পবিত্র ঈদুল আজহার ছয়টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল ৭টায়। ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রথম জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। সকাল ৭টা ৫০ মিনিটে দ্বিতীয় জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। সকাল পৌনে ৯টায় তৃতীয় জামাতে ইমাম থাকবেন পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক।

এ ছাড়া সকাল ৯টা ৩৫ মিনিটে চতুর্থ জামাতে পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম, সাড়ে ১০টায় পঞ্চম জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান এবং সকাল ১১টা ১০ মিনিটে ষষ্ঠ ও সর্বশেষ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক উপপরিচালক মাওলানা আব্দুর রব মিয়া।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..