✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মেশিনের দাপটে হেরে যাচ্ছে হাতে ভাজা মুড়ি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-০১, | ১০:৩৯:০৬ |

দিনের শুরুতে চায়ের কাপের সঙ্গে মুঠোমুঠো মুড়ি বাংলায় বেশ জনপ্রিয়। মুখরোচক এই খাবারটি শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতেই প্রায় প্রতি বাড়িতেই থাকে কৌটা ভরে। আর রমজান এলে এর চাহিদা বেড়ে যায় সারা বছরের থেকে বেশ কয়েকগুণ। কিন্তু প্রযুক্তির উন্নয়নে বেশ বেকায়দায় পড়েছে মুড়ি তৈরির সনাতন পদ্ধতি। একই সঙ্গে বেকায়দায় আছেন এর কারিগরসহ সংশ্লিষ্টরা। আধুনিক প্রযুক্তিতে এর উৎপাদন তরতর করে বাড়লেও হারিয়ে যাচ্ছে সেই আদি স্বাদ।

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পৌর শহরের আট নম্বর ওয়ার্ডের সাহা বাড়ির প্রবীণরা জানান, বহু বছর আগে এখনকার প্রায় সবাই হাতে মুড়ি ভাজতো। কিন্তু এখন মাত্র দুই থেকে চারটি পরিবার এ কাজে জড়িত। বাকি পরিবারগুলো মেশিনের মুড়ির দাপটে প্রতিযোগিতার বাজারে টিকতে না পেরে পেশা বদলে নিয়েছেন। জীবিকার তাগিদে কেউ দিনমজুর, চটপটি, কেউ কৃষিকাজসহ বিভিন্ন পেশায় জড়িয়ে পড়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..