✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

লালমনিরহাটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৮, | ০৬:১২:১৯ |

লালমনিরহাট শহরের বিডিআর গেট এলাকায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে লালমনিরহাট-বুড়িমারী রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাট অভিমুখী ৬৬ নম্বর কমিউটার ট্রেনটি বিডিআর গেট এলাকায় আসলে ৩০১১ সিরিজের লালমনি এক্সপ্রেসের ট্রেনটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে লালমনি এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়।

স্থানীয় ও রেল বিভাগ জানান, রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনটি বিলম্বে লালমনিরহাট স্টেশনে পৌঁছে যাত্রীদের নামিয়ে দেয়। এরপর ট্রেনটি সাল্টিংয়ের জন্য মোগলহাট রেল লাইনের দিকে যাচ্ছিল। এ সময় একই লাইনে বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুর গামী ৬৬নং বুড়িমারী কমিউটার ট্রেনটি লালমনিরহাট ঢোকার পথে বিডিআর গেট এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যাত্রীহীন লালমনি এক্সপ্রেস ট্রেনের দুই রেক লাইনচ্যুত হয় এবং রেললাইন সামান্য ক্ষতিগ্রস্ত হয়। তবে বুড়িমারী কমিউটারে যাত্রী থাকলেও হতাহতের খবর পাওয়া যায়নি।

 

এ ঘটনার পর থেকে লালমনিরহাট-বুড়িমারী রুটে রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। চরম দুর্ভোগে পড়েছে কমিউটারের যাত্রীরা। লাইন মেরামতসহ রেক উদ্ধার কাজ শুরু করেছে রেলওয়ের সংশ্লিষ্ট দফতর।

ঘটনাস্থলে উপস্থিত লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের নিরাপত্তা বিভাগের কর্মকর্তা বেনজির আহমেদ বলেন, যাত্রীদের হতাহতের কোনো ঘটনা ঘটেনি। যাত্রীদের নিরাপত্তা দিচ্ছে নিরাপত্তাকর্মীরা। উদ্ধার কাজও শুরু করা হয়েছে।

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আবু হেনা মোস্তফা আলম জানান, ভুল সিগন্যালের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে তদন্তে মূল রহস্য জানা যাবে।

-লালমনিরহাট প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..