✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

পাচঁ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না উত্তরাঞ্চলের তিন জেলায়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৮, | ০৬:০৯:৩৭ |

আগামী ১ আগস্ট (বৃহস্পতিবার) উত্তরাঞ্চলের তিন জেলায় টানা পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। রোববার (২৭ জুলাই) পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) পিএলসি এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

 

তারা জানিয়েছে, প্রকল্প কাজের স্বার্থে ওই দিন পূর্বসাদিপুর গ্রিড উপকেন্দ্রটি সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সম্পূর্ণ শাটডাউন থাকবে। এর ফলে, দিনাজপুর জেলার নেসকো বিতরণ-১/২ এর আংশিক এলাকা, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাভুক্ত এলাকা এবং ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..