✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

বড়শিতে ধরা পড়ল ১১ কেজির পাঙাশ, ৯ হাজার টাকায় বিক্রি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৭, | ০৬:০৩:২১ |

বরগুনার তালতলীতে পায়রা (বুড়িশ্বর) নদীতে জেলের ফেলা বড়শিতে ১১ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। মাছটি ৯ হাজার টাকায় তালতলী মাছ বাজারে বিক্রি করা হয়েছে।

রোববার বেলা ১১টায় উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অংকুজানপাড়া এলাকার জেলে শাহ আলম পায়রা (বুড়িশ্বর) নদীতে বড়শি ফেলে এ মাছটি ধরেন।

জানা গেছে, রবিবার সকালে জেলে শাহ আলম পায়রা নদীতে মাছ ধরার জন্য বড়শি ফেলেন। দুপুরে বড়শি তুলতে গিয়ে দেখেন তার বড়শিতে ১১ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে।

 

নদী থেকে মাছটি উঠিয়ে তিনি তালতলী বাজারে নিয়ে মৎস্য ব্যবসায়ী আল আমিনের কাছে ৯ হাজার টাকায় বিক্রি করেন। তিনি ক্রয়কৃত মাছটি কেটে ভাগ হিসেবে বিক্রি করেন।

জেলে শাহ আলম বলেন, আমি পায়রা (বুড়িশ্বর) নদীতে নিয়মিত বড়শি দিয়ে মাছ শিকার করি। কিন্তু সহজে এতো বড় মাছ বড়শিতে ধরা পড়ে না। আজকে বড়শিতে ১১ কেজি ওজনের পাঙাশ মাছটি পেয়ে আমি অনেক খুশি।

তালতলী বাজারের মৎস্য ব্যবসায়ী মো. আল-আমিন বলেন, বড়শিতে পাওয়া ১১ কেজি ওজনের পাঙাশ মাছটি ৯ হাজার টাকায় জেলের কাছ থেকে কিনেছি। এখন মাছটি কেটে ভাগ করে বাজারে বিক্রি করবো।

তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, সরকারিভাবে বিভিন্ন সময় সাগর এবং নদ-নদীতে মৎস্য শিকারে নিষেধাজ্ঞা ও একইসঙ্গে অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ করায় নদ-নদীতে মাছের উৎপাদন বেড়েছে। এর সুফল হিসেবেই আজ পায়রা নদীতে বড় সাইজের পাঙাশ মাছটি ধরা পড়েছে।

-বরগুনা প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..