✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

বাসচাপায় নারীর মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৭, | ০৬:০২:৩৫ |

ফরিদপুরের নগরকান্দায় বাসচাপায় রানি বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছে। রোববার বিকেলে ফরিদপুর-মুকসুদপুর সড়কের উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের গণকবর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রানি বেগম ওই এলাকার আবু শেখের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোদালিয়া শহীদনগর ইউনিয়নের গণকবর এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন রানি বেগম। এ সময় ফরিদপুর থেকে ছেড়ে আসা মুকসুদপুরগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় নারী নিহতের খবর পেয়ে স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাসটিকে ধাওয়া করে ঈশ্বরদী বটতলা এলাকায় আটকিয়ে ব্যাপক ভাঙচুর চালায়া। এ সময় চালক বাস ফেলে পালিয়ে যায়।

 

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।

-ফরিদপুর প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..