✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

দুই বছরের শিশুর কা ম ড়ে কো বরা সা পের মৃ ত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৭, | ০৫:২৬:৩৭ |

ভারতের বিহার রাজ্যে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মাত্র দুই বছরের এক শিশু কোবরা সাপকে দাঁত দিয়ে কামড়ে মেরে ফেলেছে। সাপটি শিশুর হাত জড়িয়ে ধরার পর এই অবিশ্বাস্য ঘটনা ঘটে। বিষাক্ত সাপের কামড়ে অজ্ঞান হয়ে গেলেও দ্রুত চিকিৎসা পাওয়ায় শিশুটি এখন আশঙ্কামুক্ত রয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া।

ঘটনাটি শুক্রবার দুপুরে পশ্চিম চম্পারণ জেলার মাজহাউলিয়া ব্লকের বাংকাটওয়া গ্রামে ঘটেছে। গোবিন্দ কুমার নামে ওই শিশু বাড়ির কাছেই খেলছিল। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, খেলতে খেলতে কৌতূহলী গোবিন্দ একটি কোবরা দেখতে পায় এবং অজান্তে ইটের টুকরো ছুড়ে মারে। এতে সাপটি ক্ষিপ্ত হয়ে শিশুর ছোট ছোট হাত শক্ত করে জড়িয়ে ধরে। কিন্তু ভয় পেয়ে চিৎকার না করে, অবাক করা কাণ্ড ঘটিয়ে বসে গোবিন্দ—সে দাঁত দিয়ে এত জোরে সাপটিকে কামড় দেয় যে সাপটি সেখানেই মারা যায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..