সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

আওয়ামী লীগ নেতাদ্বয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৭-২৪, | ১২:১৫:১৮ |

খাগড়াছড়ি ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের দুই নেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৪ জুলাই) পৃথক বিবৃতিতে তিনি এ শোক জানান।

আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টামণ্ডলীর সদস্য নুরুন্নবী চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তার আত্মার মাগফিরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবার, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

আরেক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের নুরুন্নবী চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি মরহুম নুরুন্নবী চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, নুরুন্নবী চৌধুরী বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিটে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

এছাড়া আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরেক শোক বিবৃতিতে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক এবং সদস্য অ্যাডভোকেট মো. ওয়াজেদুল ইসলাম ফকিরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বিবৃতিতে তিনি মরহুম মো. ওয়াজেদুল ইসলাম ফকিরের আত্মার মাগফিরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

পৃথক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের অ্যাডভোকেট মো. ওয়াজেদুল ইসলাম ফকিরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি মরহুম মো. ওয়াজেদুল ইসলাম ফকিরের আত্মার মাগফিরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..