✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

৫ মাসে কোরআনের হাফেজ হলেন আট বছরের তানভীর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৬, | ০৫:০০:৫৫ |

বয়স মাত্র আট বছর। এই বয়সেই ছায়েদুজ্জামান তানভীর ১৭৫ দিনে (৫ মাস ২৫ দিন) সম্পূর্ণ কোরআন মুখস্থ করে ফেলেছে।

শনিবার (২৬ জুলাই) দুপুরে চাঁদপুরের শাহরাস্তিতে দারুল কুরআন মাদ্রাসায় তাকে আনুষ্ঠানিকভাবে হাফেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

তানভীর শাহরাস্তি পৌরসভার নিজমেহার মোল্লা বাড়ির মোহাম্মদ নূরুন্নবীর দ্বিতীয় ছেলে। তার বাবা একজন পান বিক্রেতা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন। তিনি বলেন, তানভীরের এই সাফল্য আমাদের সমাজের জন্য গর্বের। এ ধরনের অর্জন প্রমাণ করে ইচ্ছাশক্তি থাকলে সবকিছুই সম্ভব।

বিশেষ অতিথি হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস আবু নছর আশরাফি বলেন, তানভীর আমাদের শিশুদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্রযুক্তির এই যুগে একজন শিশু যখন কোরআনের আলোয় নিজেকে গড়ে, তখন তা সমাজের জন্য আশার আলো হয়ে ওঠে।

 

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহফুজুর রহমান বুলবুলি বলেন, তানভীর অত্যন্ত মনোযোগী ও বিনয়ী। ধারাবাহিক অধ্যবসায় ও নিষ্ঠার মাধ্যমে সে মাত্র ১৭৫ দিনে কোরআনের হিফজ শেষ করেছে।

তিনি আরও জানান, মাদ্রাসাটির ইতিহাসেও এটি উল্লেখযোগ্য ঘটনা। এর আগেও এক ছাত্র তৌহিদুল হাসান তাহসিন ৪ মাসে হিফজ শেষ করলেও বয়স ও ব্যাকগ্রাউন্ড বিবেচনায় তানভীরের কীর্তি ব্যতিক্রম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শাহরাস্তি ইসলামী কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা খলিলুর রহমান, প্রেস ক্লাব সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল এবং প্রতিষ্ঠানটির শিক্ষা সচিব মাওলানা আবু সুফিয়ান রাজাপুরী।

– চাঁদপুর প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..