✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৪, | ০৪:৩১:০০ |

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় সড়ক দুর্ঘটনায় রত্না চৌধুরী (৪০) নামের এক নারী মারা গেছেন। সোমবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে কুমিরা ডিএবি পেট্রোল পাম্পেরে সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রত্না সীতাকুণ্ড উপজেলার বড় দারোগাহাট এলাকার বাসিন্দা। এই ঘটনায় অন্তত ১৫ জন কমবেশি আহত হয়েছেন। যাদের মধ্যে ৮ জন গুরতর আহত হন।

বারআউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল মোমেন জানান, সোমবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সীতাকুণ্ডমুখী ১৭ নম্বর রুটের একটি লোকাল বাস ডিএবি পেট্রোল পাম্প এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি সিমেন্ট বোঝাই ট্রাককে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় বাসে থাকা অন্তত ১৫ যাত্রী আহত হন। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস ও বারআউলিয়া হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম জানান, গুরতর আহত অবস্থায় ৮ জনকে হাসপাতালে আনা হয়। বেলা দুইটার দিকে চিকিৎসকরা রত্না চৌধুরীকে মৃত ঘোষণা করেন। বাকী সাতজন এখন চিকিৎসাধীন আছেন। তারা হলেন- বাস চালক মো. জাহেদ (২৪), বাসের যাত্রী গৌরাঙ্গ বিশ্বাস (৪২), শাহীনুর ইসলাম (৪২), রাশেদ (৪৫), ইরফান (৯), মনোয়ারা বেগম (৪০) ও রতন চৌধুরী (৪০)।

-চট্টগ্রাম প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..