✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

নিম্নচাপের প্রভাবে সাতক্ষীরার উপকূলীয় নদীতে পানি বৃদ্ধি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৬, | ০৪:২৮:০৮ |

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপে সাতক্ষীরায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। শনিবার (২৬ জুলাই) সকাল থেকেই উপকূলীয় খোটপেটুয়া ও কালিন্দিসহ সকল নদীতে স্বাভাবিকের তুলনায় এক থেকে দুই ফুট পানি বৃদ্ধি পেয়েছে।

নিম্নচাপের প্রভাবে উপকূলে তিন নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অফিস।

 

জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উপকূলীয় নদীগুলোতে স্বাভাবিক জোয়ারের তুলনায় পানি বৃদ্ধি পেয়েছে। কোথাও বাঁধ ভেঙে না গেলে জলোচ্ছ্বাসে প্লাবিত হবার সম্ভাবনা নেই। বাঁধ ভেঙে গেলে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, তিন নম্বর সতর্কতা সংকেত এখনও বহাল। নদীতে জোয়ারের সময় এক থেকে তিন ফুট পর্যন্ত পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। আজ ও আগামীকাল থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে। যে কোন ধরণের পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা প্রস্তুত রয়েছি।

-সাতক্ষীরা প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..