✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

লক্ষ্মীপুরে বাসচাপায় মাদ্রাসাছাত্রী নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৬, | ০৪:২২:৪৮ |

লক্ষ্মীপুরের রায়পুরে রাস্তা পারাপারের সময় একটি বাসচাপায় মরিয়ম আক্তার (১৪) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত ও আরও ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার সোনাপুর এলাকায় লক্ষ্মীপুর-রায়পুর সড়কে এ ঘটনা ঘটে। এদিকে ঘটনারপর বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কে গাছেরগুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখেন। এতে করে ওই রুটে সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

নিহত মরিয়ম সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইসমাইল হোসেনের মেয়ে। সে রায়পুরের রাখালিয়া দারুল উলুম মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় সহপাঠীদের সঙ্গে মরিয়ম রাস্তা পারাপার হচ্ছিলো। এসময় লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা আনন্দ পরিবহণের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস মরিয়মসহ তার দুই সহপাঠীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মরিয়ম মারা যায়। পরে স্থানীয়রা গাড়ি চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। আহতরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছে বলে জানান স্থানীয়রা। তারা বলছেন দুর্ঘটনায় আহত হওয়ার পর বাসটি পিছনে এসে পুনরায় চাপা দিয়ে ওই ছাত্রীর মৃত্যু  নিশ্চিত করে। এতে ফুঁসে উঠেন এলাকাবাসী। প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে ঘটনার বিচার দাবি করেন তারা।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে  পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে বলে জানান তিনি।

-লক্ষ্মীপুর প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..