সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৬, | ১২:৩১:০৯ |

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দলের প্রথম বহর। অধিনায়ক সালমান আলি আগা ছাড়াও ছিলেন ফখর জামান, মোহাম্মদ নওয়াজ, সাইম আয়ুব, আবরার আহমেদ, খুশদিল শাহ ও ফাহিম আশরাফসহ বেশ কয়েকজন খেলোয়াড় এবং কোচিং স্টাফ।

বুধবার সকালে করাচি থেকে দুবাই হয়ে ঢাকায় পৌঁছান তারা। দলের বাকি সদস্যদের বিকেলে যোগ দেওয়ার কথা রয়েছে।

এর আগে মে-জুনে পাকিস্তান সফরে গিয়ে বাংলাদেশ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল। এবারের সিরিজটি কোনো আন্তর্জাতিক সূচির অংশ নয়, দুই দেশের বোর্ডের পারস্পরিক আলোচনার ভিত্তিতেই আয়োজন করা হয়েছে।

আগামী ২০, ২২ ও ২৪ জুলাই, মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..