সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

যে শহরে ২ ঘণ্টার বেশি ফোন ব্যবহার মানা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-১১, | ১১:১২:০৮ |
জাপানের টোয়োয়াকে নামের একটি শহরে ফোন, ল্যাপটপ ও ট্যাব ব্যবহারের জন্য প্রতিদিন ২ ঘণ্টার একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে। তবে এটা কোনো বাধ্যতামূলক নিয়ম নয়— কেউ বেশি ব্যবহার করলেই শাস্তি হবে না। এটা আসলে একটি পরামর্শ, যেন মানুষ নিজেরা সচেতন হয়ে ফোন কম ব্যবহার করে।

 

শহরের মেয়র মাসাফুমি কোকি এই উদ্যোগ নিয়েছেন। তিনি বলছেন, ‘মানুষের মধ্যে সরাসরি কথা বলার অভ্যাস হারিয়ে যাচ্ছে। ট্রেনেও সবাই শুধু ফোনে ডুবে থাকে। আমি চাচ্ছিলাম সবাই যেন একটু চিন্তা করে, তারা কি ফোনে বেশি সময় দিচ্ছে?’

টোয়োয়াকে শহরের প্রায় ৬৮,০০০ মানুষের জন্য এই আইন চালু হয়েছে। ছোট-বড় সবাইকে দিনে ২ ঘণ্টার মধ্যে থাকার পরামর্শ দেওয়া হয়েছে — তবে কাজ বা পড়াশোনার সময় এই সীমার মধ্যে পড়ে না।

শহরের মেয়র মাসাফুমি কোকি।

অনেকেই এটাকে ভালোভাবে নিয়েছে, আবার কেউ কেউ মনে করছে এটা অতিরিক্ত হস্তক্ষেপ।

একজন স্কুলছাত্র বলেছে, সে আগের চেয়ে এখন ফোন কম ব্যবহার করছে। আবার কেউ কেউ বলছে, বন্ধুদের সাথে যোগাযোগ রাখতে হলে বেশি সময় লাগেই।

এই উদ্যোগের আরেকটা উদ্দেশ্য হলো, যেন সবাই রাতে ভালো ঘুমাতে পারে। ছোটদের রাত ৯টার পর আর বড়দের ১০টার পর ফোন না ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

জাপানে মানুষ সাধারণত কম ঘুমায়। অনেকেই ফোনের কারণে রাত জেগে থাকেন। তাই শহর কর্তৃপক্ষ চায়, মানুষ যেন নিজেদের স্বাস্থ্য ও সম্পর্কের দিকে একটু বেশি খেয়াল রাখে।

সূত্র : জাপান টুডে

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..