সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

জামিন পেলেন অপু বিশ্বাস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৩, | ০৮:৫০:৪৯ |

ভাটারা থানার বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা অপু বিশ্বাস।

রোববার (১৩ জুলাই) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করেন। আদালত ১০ হাজার টাকার বন্ডে তাকে পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন দেন।

এর আগে, গত ১০ জুলাই অপু বিশ্বাস হাইকোর্ট থেকে পাওয়া ছয় সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষের দিকে থাকায় বিচারিক আদালতে জামিননামা দাখিল করেছিলেন। সে সময়ই জানানো হয়েছিল, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তিনি শিগগির আত্মসমর্পণ করবেন। আজ সেই অনুযায়ী তিনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন এবং জামিন পান।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার ঘটনায় ভাটারা থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ আসামি করে এ মামলাটি করে। এ মামলায় অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খানসহ ১৭ তারকাকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা।

অপু বিশ্বাসের আইনজীবী জানান, জামিন আদেশের পর এখন মামলার তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..