সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

মেয়েকে হত্যার পর আত্মহত্যার নাটক সাজালেন বাবা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১২, | ১২:২৫:১২ |

পাকিস্তানে এক কিশোরীকে গুলি করে হত্যা করেছেন তার বাবা। জনপ্রিয় ভিডিও-শেয়ারিং অ্যাপ টিকটক থেকে মেয়ের অ্যাকাউন্ট মুছে ফেলতে অস্বীকৃতি জানানোর পর পরিকল্পিতভাবে হত্যার ঘটনা ঘটে। এরপর সেটি আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেন পরিবারের সদস্যরা।

শুক্রবার পাকিস্তান পুলিশ প্রাথমিক তদন্তের পর এসব জানায়। পুলিশের একজন মুখপাত্র এএফপিকে জানান, মেয়েটির বাবা তাকে তার টিকটক অ্যাকাউন্ট মুছে ফেলতে বলেছিলেন। অস্বীকৃতি জানানোয় তিনি তাকে হত্যা করেন।

এএফপির সাথে শেয়ার করা পুলিশ প্রতিবেদন অনুসারে, তদন্তকারীরা বেশ কিছু প্রমাণ জোগাড় করেছেন। সে ভিত্তিতে মঙ্গলবার হত্যার ঘটনা ঘটে। ওই দিন বাবা ‘সম্মান রক্ষার’ অজুহাতে তার ১৬ বছর বয়সী মেয়েকে হত্যা করেন।

রাজধানী ইসলামাবাদের পাশে রাওয়ালপিন্ডি শহরের পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর পরিবার হত্যাকাণ্ডটিকে আত্মহত্যা হিসেবে চিত্রিত করার চেষ্টা করে। কিন্তু পুলিশের তদন্তে সত্য বেরিয়ে আসে। অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। গত মাসে ১৭ বছর বয়সী এক কিশোরীকে নিজ বাড়িতে এক ব্যক্তি হত্যা করেন। সন্দেহ করা হচ্ছে, কিশোরী কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে হত্যা করা হয়। সানা ইউসুফ নামের ওই কিশোরীর অনলাইনে লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে। তিনি টিকটক প্রভাবশালী হিসেবে পরিচিত।

সানা ইউসুফের টিকটকসহ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে দশ লক্ষেরও বেশি ফলোয়ার ছিল। তিনি তার প্রিয় ক্যাফে, ত্বকের যত্নের পণ্য এবং ঐতিহ্যবাহী পোশাকের ভিডিও শেয়ার করতেন।

টিকটক পাকিস্তানে অত্যন্ত জনপ্রিয়। স্বল্প সাক্ষরতার স্তরের জনসংখ্যার কাছে এর অ্যাক্সেসযোগ্যতা অন্যতম কারণ। নারীরা অ্যাপটিতে দর্শক এবং আয় উভয়ই করতে পারছেন। কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে প্রায় নারীরা অনলাইন ও অফলাইনে নির্যাতনের শিকার হচ্ছেন। বিশেষ করে পরিবারের সদস্যরা নারীদের ওপর সহিংসতার হার দিন দিন বাড়ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..