সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

শুক্রবার বৃষ্টি থাকবে কিনা, জানাল আবহাওয়া অফিস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১০, | ১২:০৩:০২ |

আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজস্রহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

অধিদপ্তরের আবহাওয়াবিদ উপ-পরিচালক ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসটিতে জানানো হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কক্সবাজারে, ১৫৪ মিলিমিটার। রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

গতকাল বুধবার সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল রংপুরের ডিমলায়, ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আর সবচেয়ে কম তাপমাত্রা ছিল মাদারীপুরে, ২১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আজ অধিদপ্তরের এক সমুদ্র সতর্কবার্তায় জানানো হয়, সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..