সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

' ঢাকা মহানগরের ৮৯ মন্দির অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত '

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২৮, | ১৭:৪১:৩০ |

ডিএমপি কমিশনার  শেখ মো. সাজ্জাত আলী বলেছেন ঢাকা মহানগরে ২৫৪টি মন্দিরের মধ্যে ৮৯টি মন্দিরকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

তিনি বলেন, এ বছর ২৫৪ টি মন্ডপে ঢাকা মহানগরে উদযাপিত হচ্ছে দুর্গা পূজা। পূজা মন্ডপগুলোকে ৪টি শ্রেণীতে ভাগ করে নিরাপত্তা দেয়া হচ্ছে। প্রতিটি সেশনে ১১-৫০ জন নিরাপত্তার দায়িত্বে থাকবে। ২২০০ জন নিরাপত্তার দায়িত্ব থাকবেন। বিসর্জনের সময় বিভিন্ন ফোর্সের ২৪০০ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও মোতায়ন থাকবে। পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক এবং অন্যান্য বাহিনী নিয়োজিত থাকবে। যানজট নিরসনেও উদ্যোগ নেয়া হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা আজ থেকেই পূজা মন্ডপগুলো ভিজিট করবেন। গেলো বছর যে পরিস্থিতি ছিলো, এবার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংগঠিত হয়েছে। আশা করি এবার নিরাপত্তাজনিত সমস্যা থাকবে না। দুষ্কৃতিকারীরা যেন কুমতলব আঁটতে না পারে পুলিশের পাশাপাশি পূজা মন্ডপের লোকদেরও সচেতন থাকতে হবে।

ডিএমপি কমিশনার বলেন, অপতথ্য প্রতিরোধে সাইবার পেট্রোলিং টিম থাকবে, পূজা মন্ডপ খালি না রাখার জন্যে পূজা উদযাপন কমিটিকে আহ্বান করা হয়েছে। প্রতিটি পূজা মন্ডপে ২ জন করে পূজা কমিটির লোক রাথার জন্য অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..