সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

করোনাভাইরাস: বগুড়া আরডিএ মহাপরিচালকের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৭-১১, | ১১:৪৭:৫৪ |

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মহাপরিচালক আমিনুল ইসলামের মৃত্যু হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৯টার দিকে তিনি মারা যান। তিনি স্ত্রী এবং দুই ছেলে রেখে গেছেন।

আরডিএর অতিরিক্ত মহাপরিচালক আব্দুস সামাদ জানান, সরকারের অতিরিক্ত সচিব পদপর্যাদার কর্মকর্তা আমিনুল ইসলামের দেহে গত ২৩ জুন করোনার সংক্রমণ শনাক্ত হয়। এর পর থেকে তিনি বগুড়ায় আরডিএ’র বাংলোতেই আইসোলেশনে ছিলেন। গত ২৯ জুন শরীরে অক্সিজেনের মাত্রা কমে গেলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

তিনি জানান, আমিনুল ইসলাম প্রায় এক বছর আগে আরডিএতে মহাপরিচালক হিসেবে যোগদান করেন। তার স্ত্রী ও দুই ছেলে রাজশাহীতে থাকেন। এ কারণে চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেলে নেওয়া হয়েছিল।

আরডিএর পরিচালক সুফিয়া নাজিম জানান, মহাপরিচালক আমিনুল ইসলাম দু’দিন আগ পর্যন্ত ভালো ছিলেন। কিন্তু শুক্রবার তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ারও পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু তার আগেই তিনি শনিবার সকালে চলে গেলেন না ফেরার দেশে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, সকাল ৯টার দিকে আমিনুল ইসলামের মৃত্যু হয়। কোয়ান্টাম ফাউন্ডেশন তার মরদেহ দাফন করার দায়িত্ব নিয়েছে।

বিসিএস প্রশাসন ক্যাডারের ৮ম ব্যাচের কর্মকর্তা আমিনুল ইসলাম এর আগে সিরাজগঞ্জের জেলা প্রশাসক, রাজশাহী বিভাগের স্থানীয় সরকার বিভাগের পরিচালক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..