✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

স্বামীসহ সাংবাদিক মুন্নি সাহার দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-০৩, | ১৪:২৪:২৮ |

সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসসহ পরিবারের ৫ জন সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩ জুন)  ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

 

নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যরা হলেন- মুন্নি সাহার বোন আপেল রানী সাহা এবং ভাই তপন কুমার সাহা ও প্রণব কুমার সাহা।

এর আগে দুদকের উপপরিচালক মো. ইয়াছির আরাফাত এ আবেদন করেন। আবেদনে উল্লেখ করে বলা হয়, সাংবাদিক মুন্নী সাহা, তার স্বামী এম এস প্রমোশনসের স্বত্ত্বাধিকারী কবির হোসেন তাপস ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তাদের ব্যাংক হিসেবে অবৈধ উপায়ে অর্থ উপার্জন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন মর্মে অভিযোগ রয়েছে।

উক্ত বিষয়ে দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধান এখনো চলমান। অভিযোগ সংশ্লিষ্ট নিম্নবর্ণিত ব্যক্তিগণ দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে অনুসন্ধানকালে জানা যায়। এর ফলে অনুসন্ধান কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে বিধায়, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..