✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জবির দুই হল খালি করার নির্দেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-০৩, | ১৪:০৮:২৫ |

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিত্যক্ত দুই হল বসবাসরতদের জায়গা খালি করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হল দুটি হলো-বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হল। আগামী ১৫ জুনের মধ্যে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত পৃথক দুটি নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।

 

 

নোটিশে বলা হয়, উল্লিখিত ভবন দুটিতে শিগগিরই নির্মাণকাজ শুরু হবে। সেক্ষেত্রে নির্মাণ কাজ নিশ্চিত করতে এসব ভবনে অবস্থানরত কর্মচারীদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হলো।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, এসব ভবনের স্থানে শিক্ষার্থীদের জন্য অস্থায়ী আবাসিক হল নির্মাণের পরিকল্পনা রয়েছে। আসন্ন ঈদুল আজহার ছুটির পরপরই হল নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..