সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

স্থগিত এশিয়া কাপ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৭-০৯, | ১০:৫২:৩৩ |

গতকালই এশিয়া কাপ স্থগিতের ঘোষণা দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বোর্ডের সভাপতির কথা অবিশ্বাস করেনি কেউই। আজ সৌরভের কথার আনুষ্ঠানিকতা সারল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়া কাপ ক্রিকেটের আসর। আয়োজক পাকিস্তান হলেও এশিয়া কাপের স্বাগতিক ছিল শ্রীলঙ্কা। পাকিস্তান নিজেরাই এই দায়িত্ব শ্রীলঙ্কাকে দিয়েছিল। চলমান করোনা পরিস্থিতিতে এবছর আর মাঠে গড়াবে না এশিয়া কাপ। এসিসির ইচ্ছা, ২০২১ সালের জুনে স্থগিত হওয়া এশিয়া কাপ আয়োজনের।

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপও স্থগিত হতে পারে বলে গুঞ্জন রয়েছে। আগামী সপ্তাহেই আসবে চূড়ান্ত ঘোষণা।।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..