✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

খালের পাশে ৩ যুবকের গুলিবিদ্ধ মরদেহ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-২২, | ০৯:৫৭:৫২ |

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় একটি খালের পাশ থেকে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, ‘উপজেলার মির্জাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের একটি খালের পাশ থেকে শুক্রবার রাত সাড়ে ১১টার পর তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশে দুটি মোটরসাইকেল ছিল।’

শৈলকূপা থানার পরিদর্শক (তদন্ত) শাকিল আহমেদ জানিয়েছেন, নিহত তিনজনের বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছরের মধ্যে বলে ধারণা করছে পুলিশ।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ইমরান জাকারিয়া বলেন, ‘নিহত তিনজনের মধ্যে একজনের বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলায়। তার নাম হানিফ। বাকি দুইজনের পরিচয় এখনো জানা যায়নি।’

নিহত বাকি দুইজন অন্য এলাকার বাসিন্দা বলে মনে করছেন মির্জাপুর ইউনিয়ন পরিষদ সদস্য পলাশ উদ্দিন। তিনি বলেন, ‘ছবি দেখে তাদের কাউকেই চিনতে পারছি না। ধারণা করছি, বাইরে থেকে তাদের ধরে এনে হত্যা করা হয়েছে।’

এদিকে এই হত্যার দায় নিয়ে একাধিক গণমাধ্যমকর্মীর মোবাইল ফোনে এসএমএস পাঠানো হয়েছে। বার্তা প্রেরকের নাম উল্লেখ করা হয়েছে কালু। দলীয় পরিচয় উল্লেখ করা হয়েছে জাসদ গণবাহিনী।

ওই এসএমএসে নিহত হানিফের নাম উল্লেখ করা হয়েছে এবং হানিফের সহযোগীদের সতর্ক করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া বলেন, ‘এ রকম এসএমএসের ব্যাপারে আমি গণমাধ্যমকর্মীদের কাছ থেকে জানতে পেরেছি। বিষয়টি আমরা খতিয়ে দেখব।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..